News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chhatradhar:জামিন বা হাসপাতাল নয়, ছত্রধরকে থাকতে হবে জেলেই
Image

Chhatradhar:জামিন বা হাসপাতাল নয়, ছত্রধরকে থাকতে হবে জেলেই

কলকাতা, ৮ জুলাই (হি. স.) : ছত্রধর মাহাতর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে গেল। আবেদন খারিজ করেছে বিশেষ এনআইএ আদালত। বিচারকের নির্দেশ হাসপাতাল নয়, জেলেই করাতে হবে চিকিৎসা। পরবর্তী শুনানি আগামী ১৯ জুলাই। ততদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। উল্লেখ্য, ছত্রধরের নামে চলছে রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলা। এই ঘটনা ঘটেছিল বাঁশতলায়। তাতে নাম জড়িয়েছিল ছত্রধরের।

শুক্রবার আদালতে ছত্রধর মাহাতর আইনজীবী আবেদন জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য। সেই আবেদন খারিজ করেন বিচারক। মেদিনীপুর হাসপাতাল থেকে কলকাতা রওনা দেওয়ার উদ্দেশ্যে ছত্রধর মাহাতর স্ত্রী বলেছিলেন, আদালত অনুমতি দিলে ছত্রধরের চিকিৎসা করানো হবে এসএসকেএম বা অন্য হাসপাতালে। যদিও তা আর হল না। বিচারকের নির্দেশ, জেলেই চিকিৎসা করাতে হবে ছত্রধরকে।

বিয়ে ছিল দুই ছেলের। এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। ‘রিস্ক বন্ডে’ সই করে এনআইএ আদালতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে চেপেই।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top