News Flash

  • Home
  • দিনের খবর
  • Missing:অন্ডালে দু’দিন ধরে নিখোঁজ শিশু, থানায় বিক্ষোভ
Image

Missing:অন্ডালে দু’দিন ধরে নিখোঁজ শিশু, থানায় বিক্ষোভ

দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) দু’দিন ধরে নিখোঁজ শিশু। সন্ধান না পেয়ে অন্ডাল থানায় বিক্ষোভ দেখাল পরিবারের লোকজন ও এলাকাবাসী। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডাল থানা এলাকায়।

পরিবার সুত্রে জানা গেছে, নিখোঁজ শিশুর নাম সৌরভ বাউরী। অন্ডালের কাজোড়া মাধবপুর এলাকার বাসিন্দা। গত বুধবার দুপুর নাগাদ খেলার জন্য বাড়ি থেকে বের হয়েছিল বলে অভিযোগ। সন্ধ্যা পর্যন্ত সৌরভ বাড়ি না ফেরাই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রাতভর গোটা এলাকায় খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে। পরিবারের লোকজনের অভিযোগ, শিশুটিকে খুঁজতে পুলিশ সহযোগিতা করছে না। তাদের দাবী, বুধবার সন্ধ্যায় স্থানীয় কেসিপাল এলাকায় সন্দেহভাজন এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেযওয়া হয়। পুলিশ সেই মহিলাকে ছেড়ে দিয়েছে। শুক্রবার নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয়রা অন্ডাল থানায় এসে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক থানার সামনে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top