News Flash

  • Home
  • দিনের খবর
  • লালুর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, খুশির খবর দিলেন মেয়ে মিসা
Image

লালুর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, খুশির খবর দিলেন মেয়ে মিসা

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুক্রবার এই খুশির খবর দিয়েছেন লালুর মেয়ে মিসা ভারতী। হাসপাতালের বেডে বসতে পারছেন লালু, ঠিকমতো কথা বলতে পারছেন তিনি। তবে, কোনও অবলম্বন ছাড়া দাঁড়াতে পারছেন না। লালু এখন দিল্লির এইমস-এ চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে এইমস-এ চিকিৎসাধীন লালুর কয়েকটি ছবি টুইট করে তাঁর মেয়ে মিসা ভারতী জানিয়েছেন, নিজের মনোবল ও আপনাদের সকলের প্রার্থনায় লালুজি অনেকটাই সুস্থ হয়েছেন। দয়া করে গুজবে কান দেবেন না।

মিসা ভারতী টুইটে আরও জানিয়েছেন, আপনাদের সকলের প্রার্থনা ও এইমস দিল্লির ভালো চিকিৎসায় লালুপ্রসাদজি সুস্থ হয়ে উঠছেন। বিছানা থেকে উঠে বসতে পারছেন তিনি। কোনও কিছুর অবলম্বনে দাঁড়াতেও পারছেন। প্রসঙ্গত, জ্ঞান হারিয়ে গত রবিবার সিঁড়ি থেকে পড়ে যান লালুপ্রসাদ যাদব। ডান কাঁধে ও কোমরে চোট পান তিনি। এরপরই লালুকে সোমবার ভোররাতে পরস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর লালু এখন দিল্লির এইমস-এ চিকিৎসাধীন।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top