News Flash

  • Home
  • প্রধান খবর
  • টেন্ডার কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের ১৮টি ঠিকানায় ইডি-র তল্লাশি, পঙ্কজের বাড়িতেও অভিযান
Image

টেন্ডার কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের ১৮টি ঠিকানায় ইডি-র তল্লাশি, পঙ্কজের বাড়িতেও অভিযান

রাঁচি, ৮ জুলাই (হি.স.): টেন্ডার কেলেঙ্কারি মামলায় আরও তৎপর হল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই মামলায় শুক্রবার সকাল থেকে ঝাড়খণ্ডের মোট ১৮টি ঠিকানায় তল্লাশি অভিযান চালালেন ইডি-র আধিকারিকরা। এই ১৮টি ঠিকানার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রর ঠিকানাও। এদিন সকাল থেকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, বেইরহাট, রাজমহল-সহ মোট ১৮টি স্থানে ইডি অভিযান চালায়।

ইডি সূত্রের খবর, শুক্রবার সকাল ৭.৪৫ মিনিট থেকেই শুরু হয়ে যায় ইডি-র অভিযান। তথ্য অনুযায়ী, যখন ইডি-র অভিযান শুরু হয় তখন সবাই ঘুমিয়ে ছিলেন।গোড্ডার বিজেপি সাংসদ ডঃ নিশিকান্ত দুবে টুইট করে পঙ্কজ মিশ্রর তোপ দেগে লিখেছেন, ইডি-র তদন্ত শুরু হয়েছে। সেও অপেক্ষায় ছিল। যাঁদের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে, তাঁরা হলেন-পঙ্কজ মিশ্র (সাহেবগঞ্জ বাসভবন), কানহাইয়া খুরানিয়া, পাথর ব্যবসায়ী (সাহেবগঞ্জ বাসভবন), ডাহু যাদব, এলসিটি ফেরি সার্ভিসের পরিচালক (সাহেবগঞ্জ বাসভবন), কৃষ্ণ কুমার সাহ, পাথর ব্যবসায়ী (বেইরহাট), ভাবেশ ভগত, ঠিকাদার, ভগবান ভগত, সোনু সিং, নিমাই সিল (ট্রাক মালিক), পত্রু সিং, সুব্রত পল, টুইঙ্কল ভগত ও পঙ্কজ প্রমুখ।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top