News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest :রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগতলায় মহিলা কংগ্রেসের
Image

Protest :রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগতলায় মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে৷

রান্নার গ্যাসের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সম্প্রতি আরো পঞ্চাশ টাকা প্রতি সিলিন্ডারে মূল্য বৃদ্ধি করা হয়েছে৷ রান্নার গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন৷ বিশেষ করে গরীব অংশের মানুষ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস দল৷ প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের প্রবীণ নেত্রী লক্ষ্মী নাগ বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন৷ 

তিনি বলেন ক্রমাগত রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে গরিব ও সাধারণ অংশের মানুষ আর্থিক দিক দিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে৷ অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে মহিলা কংগ্রেসের তরফ থেকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংঘটিত করা হবে বলে মহিলা কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top