News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pradyut:উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও চিরাচরিত ধারা তুলে ধরা হয় খার্চি উৎসবে : প্রদ্যুৎ
Image

Pradyut:উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও চিরাচরিত ধারা তুলে ধরা হয় খার্চি উৎসবে : প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷  রাজ্যের উপজাতিদের অন্যতম উৎসব খার্চি৷ খার্চি পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা রাজ্য৷ আগরতলা টাউনহলে উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ খার্চি শব্দের আক্ষরিক অর্থ হল, খার ও চি৷ খার কথার অর্থ হল পাপ এবং চি কথার অর্থ হল পরিষ্কার বা মোচন করা৷ এক কথায় পাপ মোচন করা৷ 

৩০০০ বছর আগে এই পূজার প্রচলন হয়েছিল এবং বর্তমানেও চলছে৷ এই পূজা মূলত ত্রিপুরার রাজ পরিবার এবং ত্রিপুরী রাজ চন্তাইদের পৃষ্ঠপোষকতায় চলে আসছে৷ চন্তাই কথার অর্থ হচ্ছে পূজারী বা পুরোহিত৷ রাজ চন্তাইরা বংশ পরম্পরায় নির্বাচিত হয়ে আসে৷ বৃহস্পতিবার আগরতলা টাউন হলেও খার্চি পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি তথা তিপরা মথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ 

খার্চি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক উপজাতি অংশের জনগণ চিরাচরিত পোশাক পরিহিত অবস্থায় আগরতলা টাউনহলে সমবেত হন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, খার্চি হল উপজাতি সম্প্রদায়ের অন্যতম পূজা ও উৎসব৷ এই উৎসবের মধ্য দিয়ে উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও চিরাচরিত ধারা তুলে ধরা হয়৷ উপজাতিদের কৃষ্টি সংসৃকতি আগামী দিনেও যাতে অক্ষুন্য রাখা যায় সে ক্ষেত্রে এ ধরনের উৎসব খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ আগরতলা টাউনহলে খার্চি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজাতি অংশের মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top