ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। জাতীয় মাস্টার্স পাওয়ার লিফটিং-এ ত্রিপুরার প্রতিযোগীরা সাফল্য পেয়েছেন। হায়দ্রাবাদে আয়োজিত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অমল ঘোষ স্বর্ণপদক পেয়েছেন। ৬৬ কেজি বিভাগে বেঞ্চ প্রেস ইভেন্টে অমল ঘোষ স্বর্ণপদক পেয়েছেন। ত্রিপুরার নিরিখে এটিই প্রথম স্বর্ণপদক। এর আগে ২০০৫ সালে মহিলা বিভাগে জাতীয় আসরে ত্রিপুরার রতন মনি রায় চৌধুরী স্বর্ণপদক পেয়েছিলেন। এবার ত্রিপুরার অমল ঘোষ ডেড লিফট্-এ আবার দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছেন। সামগ্রিক হিসেবে অমল ঘোষ রৌপ্য পদক বিজয়ী। এছাড়া, ৭৪ কেজি বিভাগে ত্রিপুরার স্বপন দাস বেঞ্চ প্রেস ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন। উল্লেখ্য, ৫ জুলাই থেকে হায়দ্রাবাদে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১০ জুলাই পর্যন্ত। বলা বাহুল্য, জাতীয় আসরকে সামনে রেখে গত ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১০ দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এনএসআরটসিসি-তে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবির থেকেই বেশ কয়েকজন প্রতিযোগী জাতীয় আসরে অংশ নেয়। প্রশিক্ষণের ফলপ্রসূতে রাজ্য দলের অংশগ্রহণকারীরা এ ধরনের সাফল্য পাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল অভিনন্দন জ্ঞাপন করছে।

National Power Lifting:জাতীয় পাওয়ার লিফটিং-এ অমল ঘোষের স্বর্ণপদক
Tags:

















