News Flash

  • Home
  • খেলা
  • Cricket:আম্পায়ার, স্কোরারদের প্রীতি ক্রিকেট শান্তিরবাজার ক্রিকেট কমিটি জয়ী
Image

Cricket:আম্পায়ার, স্কোরারদের প্রীতি ক্রিকেট শান্তিরবাজার ক্রিকেট কমিটি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। প্রীতি ক্রিকেটে জয় পেলো মহকুমার ক্রিকেট কমিটি। ২ উইকেট পরাজিত করলো মহকুমার আম্পায়ার এবং স্কোরারদের। বৃহস্পতিবার হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। বাইখোরা স্কুল মাঠে। ওই ম্যাচ দিয়েই মহকুমার ক্রিকেট মরশুম শেষ হলো। টি-‌২০ ওই ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মহকুমার আম্পায়ার এবং স্কোরার দল নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে বাসু দেব দাস ২৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৩, কমল ভৌমিক ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯,মিটন সাহা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং প্রাণজিৎ সোম ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। মহকুমার ক্রিকেট কমিটির পক্ষে অলক গারো (‌৩/‌১৫) এবং সৌমেন মালাকার (‌২/‌৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মহকুমার ক্রিকেট কমিটি। ‌‌দল সর্বোচ্চ ৪০ রান পায় অতিরিক্ত খাতে। এটাই দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এছাড়া দলের পক্ষে তাপস সাহা ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮,সৌমেন মালাকার ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) এবং ডেভিডসন রিয়াং ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে‌ ১২ রান করেন। মহকুমার আম্পায়ার এবং স্কোরার দলের পক্ষে বাসু দেব দাস (‌২/‌১৯) সফল বোলার।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top