News Flash

  • Home
  • খেলা
  • Football:অ্যাস্ট্রোটার্ফে খেলা, অনভিজ্ঞতার খেসারত, প্রথম ম্যাচে ২ গোলে ত্রিপুরার হার
Image

Football:অ্যাস্ট্রোটার্ফে খেলা, অনভিজ্ঞতার খেসারত, প্রথম ম্যাচে ২ গোলে ত্রিপুরার হার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। মনিপুরে প্রাইজমানি বালিকাদের ফুটবলে পরাজয় দিয়ে আসর শুরু ত্রিপুরার। অনভিজ্ঞতার কারনে হারলো ত্রিপুরা। অনভিজ্ঞতা অ্যাস্ট্রোটার্ফে খেলার। ফলে প্রথমার্ধে ভালো খেলার চেষ্টা করলেও ম্যাচের শেষ দিকে কার্যত গোটা দল দাড়িয়ে পরে। এর কারনেও হারতে হলো ত্রিপুরা টাইগার্সকে। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে আসরের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় অরুনাচল প্রদেশ টাইগার্স। মনিপুরে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক প্রাইজমানি মহিলাদের ফুটবলে। ওই রাজ্যের সাই মাঠে হয় বৃহস্পতিবার ম্যাচটি। খেলার শুরু থেকে অরুনাচলের উপর চড়াও হয় ত্রিপুরার ফুটবলাররা। বেশ কয়েকটি সুযোগও তৈরী করেছিল। কিন্তু আক্রমণভাগের দুই ফুটবলার দলনেত্রী দিপালী হালাম এবং পঞ্চমী দেবনাথ সহজ সুযোগ হেলায় নষ্ট করে ত্রিপুরাকে চাপে ফেলে দেয়। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধ থেকে দমের অভাবে ভুগতে থাকেন ত্রিপুরা দলের ফুটবলাররা। ঘাষ মাঠে খেলার পর অ্যাস্ট্রোটার্ফে খেলা যে কতটা কঠিন তা এদিন হারে হারে টের পেলেন ত্রিপুরার ফুটবলাররা। ম্যাচের শেষ ২০ মিনিট প্রায় দাড়িয়ে থাকেন ত্রিপুরার ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে পর পর দুবার ত্রিপুরার জাল নাড়িয়ে দেন অরুনাচল প্রদেশের ফুটবলাররা। শেষ পর্যন্ত ২-‌০ গোলে পরাজিত হয় ত্রিপুরা। খেলা শেষে মনিপুর থেকে মনোজ  দেব বলেন, “অ্যাস্ট্রোটার্ফে না খেলার খেসারত দিতে হলো দলকে। অ্যাস্ট্রোটার্ফে খেলতে হলে প্রচুর দমের দরকার। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই ত্রিপুরা দলের মেয়েদের দমের অভাব দেখা দিয়েছে। এর ফলেই হারতে হলো ত্রিপুরাকে”। আগামীকাল ত্রিপুরার প্রতিপক্ষ আসাম রাইনোর্স।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top