News Flash

  • Home
  • খেলা
  • Volleyball:আন্তঃকলেজ ভলিবলে এম.বি.বি চ্যাম্পিয়ন
Image

Volleyball:আন্তঃকলেজ ভলিবলে এম.বি.বি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। আন্তঃ কলেজ ভলিবল টুর্নামেন্টে এম.বি.বি কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। টিম
এম.বি.বি ইউনিভার্সিটি পেয়েছে রানার্স খেতাব। এম.বি.বি কলেজ মাঠে আয়োজিত আন্তঃ কলেজ ভলিবল টুর্নামেন্টে মহিলা বিভাগে গার্লস-বি দল ২৫-১১, ১২-২৫ ও ১৫-২ পয়েন্টে গার্লস-এ দলকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে। ছেলেদের বিভাগে টিম এম.বি.বি ইউনিভার্সিটি ১৬-২৫, ২৫-১৭ ও ১৫-৬ পয়েন্টে বি.বি.এম.সি-কে পরাজিত করে ফাইনালে উঠে। অপর খেলায় এম.বি.বি কলেজ দল ২৫-৯ ও ২৫-১৪ পয়েন্টে ত্রিপুরা ল্ কলেজ-কে পরাজিত করে ফাইনালে ওঠে। খেতাবী লড়াইয়ে এম.বি.বি কলেজ ২৫-২২ ও ২৫-২০ পয়েন্টে টিম এম.বি.বি ইউনিভার্সিটি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এম.বি.বি ইউনিভার্সিটি-র উপাচার্য প্রফেসর সত্যদেও পোদ্দার প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top