News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৮ লাখ, মৃত ১২৫২
Image

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৮ লাখ, মৃত ১২৫২

ওয়াশিংটন, ৬ জুলাই (হি. স.) : গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন।

পাশাপাশি একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের । এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ব্রাজিল দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ সময়ে ৩৯৩ জন মারা গেছেন। নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে। এছাড়া একদিনে তাইওয়ানে ১০৩ জন, ইতালিতে ৯৪, ফ্রান্সে ৭৫ জন, রাশিয়ায় ৪৮ জন, অস্ট্রেলিয়ায় ৪৬ জন, স্পেনে ৩৭ মারা গেছেন। বুধবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top