News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, মোট আবেদনকারী ৭,৪৯,৮৯৯
Image

অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন, মোট আবেদনকারী ৭,৪৯,৮৯৯

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পে ভারতীয় বায়ুসেনার দ্বারা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৪ জুন, তা সম্পন্ন হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। মোট আবেদনকারীর সংখ্যা ৭,৪৯,৮৯৯, যা কোনও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিপথ নিয়োগ প্রকল্পে বায়ুসেনার দ্বারা পরিচালিত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অতীতে ৬,৩১,৫২৮টি আবেদনের তুলনায়, যা যে কোনও নিয়োগ চক্রে সর্বোচ্চ ছিল, এবার ৭,৪৯,৮৯৯টি আবেদন গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, অগ্নিপথ নিয়োগ প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের অগ্নিবীরদের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৪ জুন থেকে। আগ্রহী প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার সরকারি ওয়েবসাইট agnipathvayu.cdac.in থেকে আবেদন করেছেন। মোট ৭,৪৯,৮৯৯টি আবেদন গৃহীত হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top