News Flash

  • Home
  • দিনের খবর
  • Amarnath Yatra: আবহাওয়ার অনেকটাই উন্নতি, পহেলগাম ও বালতাল থেকে শুরু অমরনাথ যাত্রা
Image

Amarnath Yatra: আবহাওয়ার অনেকটাই উন্নতি, পহেলগাম ও বালতাল থেকে শুরু অমরনাথ যাত্রা

জম্মু, ৬ জুলাই (হি.স.): আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, তাই পহেলগাম ও বালতাল থেকে বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতিকূল আবহাওয়ার জন্য মঙ্গলবার বন্ধ ছিল বার্ষিক অমরনাথ যাত্রা। চন্দনওয়ারি অথবা বালতাল রুট থেকে তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হয়নি। এমনকি তীর্থযাত্রীদের জম্মু থেকে কাশ্মীরের দিকেও যেতে হয়নি। এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হয়নি। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হওয়ার পরই পহেলগাম ও বালতাল থেকে বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা।

প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। ৪৩ দিন ব্যাপী অমরনাথ যাত্রা আগামী ১১ আগস্ট শেষ হবে। খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বন্ধ ছিল অমরনাথ যাত্রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া উন্নতি হলেই তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে। সেই মতো আবহাওয়া উন্নতি হতেই বুধবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা। বিভাগীয় কমিশনার (জম্মু) একটি টুইটে জানান, অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top