News Flash

  • Home
  • খেলা
  • বুমরার বাউন্সার নিয়ে অভিযোগ করতে গিয়ে আম্পায়ারের ধমক খেলেন স্টুয়ার্ট ব্রড
Image

বুমরার বাউন্সার নিয়ে অভিযোগ করতে গিয়ে আম্পায়ারের ধমক খেলেন স্টুয়ার্ট ব্রড

লন্ডন, ৫ জুলাই (হি. স.) : যশপ্রীত বুমরার বাউন্সার সামলাতে না পেরে নালিশ জানাতে গিয়ে আম্পায়ারের কড়া ধমক খেলেন ইংরেজ ব্যাটার স্টুয়ার্ট ব্রড। এজবাস্টনে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন ব্রড ব্যাট করতে নামার পরে তাঁকে বাউন্সার দিয়েছিলেন বুমরা। সামলাতে না পেরে তিনি আম্পায়ার রিচার্ড কেটেলবরোর কাছে অভিযোগ করতে যান। তখনই পাল্টা ধমক খান তিনি।

ব্রডকে কেটেলবরো বলেন, ‘‘আমাদের কাজটা আমাদের করতে দাও। তুমি বরং মন দিয়ে ব্যাটটা করো। নইলে আবার সমস্যায় পড়বে। ওভারে একটা বাউন্সার করা যায়। চুপ করে থাক।’’ আম্পায়ারের কাছে ধমক খেয়ে চুপ করে যান ব্রড। এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রথম ইনিংসে মাত্র পাঁচটি বল খেলেন ব্রড। এক রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন তিনি।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top