News Flash

  • Home
  • দিনের খবর
  • Amarnath Yatra: সাময়িকের জন্য বন্ধ অমরনাথ যাত্রা, প্রতিকূল আবহাওয়ায় আটকে অসংখ্য পুণ্যার্থী
Image

Amarnath Yatra: সাময়িকের জন্য বন্ধ অমরনাথ যাত্রা, প্রতিকূল আবহাওয়ায় আটকে অসংখ্য পুণ্যার্থী

জম্মু, ৫ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়ার জন্য সাময়িক ভাবে বন্ধ করা হল বার্ষিক অমরনাথ যাত্রা। পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রীদের নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নুনওয়ান ক্যাম্পে প্রায় তিন হাজার তীর্থযাত্রী রয়েছেন। গত ৩০ জুন থেকে এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। ৪৩ দিন ব্যাপী অমরনাথ যাত্রা আগামী ১১ আগস্ট শেষ হবে।

ভারী বৃষ্টি গরম থেকে কাশ্মীরকে স্বস্তি দিয়েছে ঠিকই, তবে মেঘভাঙা বৃষ্টিতে মঙ্গলবার মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার কাঙ্গানের কুল্লান এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যায় শ্রীনগর-লেহ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কাশ্মীরের অন্যত্রও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণেই সাময়িকের বন্ধ করা হয়েছে অমরনাথ যাত্রা।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top