News Flash

  • Home
  • খেলা
  • Sports:শেষ হলো দুদিন ব্যাপী প্রতিভা বাছাই শিবির
Image

Sports:শেষ হলো দুদিন ব্যাপী প্রতিভা বাছাই শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। দুদিনব্যাপী শিবির শেষ হলো সোমবার। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। শান্তিরবাজার, সাব্রুম, বিলোনীয়া, উদয়পুর, অমরপুর ও করবুক এই ছয়টি মহকুমার ক্রিকেটারদের নিয়ে ত্রিপুরা অনূর্ধ্ব-‌ ১৬ ও অনূর্ধ্ব-‌ ১৯ ক্রিকেটের শিবিরেডাকার লক্ষ্যেই ওঅ শিবির। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দু’দিনের ওপেন ট্রায়াল শুরু হয়েছে। ওপেন ট্রায়ালের প্রথম দিনে শান্তিরবাজার, সাব্রুম ও বিলোনীয়ার ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলো। এদিন উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার ক্রিকেটার রা অংশগ্রহণ করবে। প্রথম দিনে উদয়পুর থেকে ১৮ জন সহ মোট ৪৭ জন অংশ নেয় শিবিরে।  ওপেন ট্রায়ালে ক্রিকেটার বাছাইয়ের জন্য উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার  জুনিয়র ক্রিকেট এর দায়িত্বপ্রাপ্ত চিফ কোচ শ্রীযুত গৌতম সোম (জুনিয়র), কোচ তপন দেব, কোচ সুজিত রায়, ও কোচ জয়ন্ত দেবনাথ। চিফ কোচ গৌতম সকল ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স করার জন্য উপদেশ দেন এবং মহকুমা ক্রিকেট কর্মকর্তা ও ক্রিকেটারদের আন্তরিকতায় খুবই খুশি বলে জানান। এ নিয়ে সকলের মধ্যে এক ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়। প্রসঙ্গত:‌ ওই ৬ মহকুমার যে সব ক্রিকেটার প্রতিভা থাকা সত্বেও শিবিরে ডাক পায়নি তাদের সুযোগ করে দিতেই রাজ্য সংস্থার ওই উদ্যোগ। 

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top