News Flash

  • Home
  • খেলা
  • TCA:টিসিএ-র কর্মকান্ডে ইউনাইটেড ফ্রেন্ডসের ক্ষোভ : সত্বর স্বাভাবিক হতে পরামর্শ
Image

TCA:টিসিএ-র কর্মকান্ডে ইউনাইটেড ফ্রেন্ডসের ক্ষোভ : সত্বর স্বাভাবিক হতে পরামর্শ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত ক্লাবগুলিকে অনুদানের টাকা অতি সত্বর মিটিয়ে দিতে হবে। জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারদের পৃথক পৃথক ফরম্যাটের খেলাকে মিশ্রিত রূপে এক ফরম্যাটে খেলা চালু করার কোন যৌক্তিকতা নেই। ভূ-ভারতে কেন সারা বিশ্বেও এ ধরনের কোন নজির নেই। ক্লাবভিত্তিক ক্রিকেট খেলাটা ইতিমধ্যে চালু করতে হবে। রাজধানী আগরতলার অন্যতম প্রাচীন ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডস-এর পক্ষ থেকে মুখ্যত এ ধরনের আহ্বান রাখা হয়েছে। আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ইউনাইটেড ফ্রেন্ডস আহূত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। টিসিএ-র বর্তমান কমিটি বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে ইউনাইটেড ফ্রেন্ডসদের কর্মকর্তাবৃন্দ ক্ষোভ ব্যক্ত করেন। খেলা বন্ধ করে রাখারও যৌক্তিকত খুঁজে পাচ্ছেন না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইউনাইটেড ফ্রেন্ডস-এর সভাপতি সুবল কুমার দে, সহ-সভাপতি ডক্টর উৎপল চন্দ, সচিব মানিক দেব, সহ-সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, ক্লাবের প্রতিনিধি তথা টিসিএ-র সচিব তিমির চন্দ প্রমূখ সাম্প্রতিককালে টিসিএ-র কর্মকান্ডে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করে অতিসত্বর আইন আদালতের নির্দেশ অনুযায়ী সংস্থা পরিচালনার পরামর্শ দেন। অন্যথায় রাজ্যের ক্রিকেট পরিকাঠামো ও স্ট্যাটাস এমনিতেই অনেকটা পিছিয়ে রয়েছে, কার্যত আরও পিছিয়ে পড়বে বলে ক্রিকেট মহলের ধারণা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top