News Flash

  • Home
  • খেলা
  • Tennis:রিথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
Image

Tennis:রিথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

লন্ডন, ৪ জুলাই (হি.স.) : নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে উইম্বলডনে ৮৩টি ম্যাচ জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।

ভ্যাকসিন-বিতর্কে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা । নাদালের কাছে পর্যদুস্ত হয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল । ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকাতে উইম্বলডনকেই পাখির চোখ করেছেন বিশ্বের বিশ্বের এক নম্বর টেনিস তারকা । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন নোভাক জকোভিচ । প্রি-কোয়ার্টার ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে রিথোভেনের মুখোমুখি হয়েছিলেন জোকার। বিশ্বের ২০৫ নম্বর বাছাই রিথোফেনের বিপক্ষে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ গেমে জিতলেন তিনি।

২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকে উইম্বলডনে অপরাজিত জোকোভিচ। এবারও তিনি যদি উইম্বলডন জেতেন, তাহলে পিট স্যাম্প্রাসের সাত বারের উইম্বলডন জয়ের রেকর্ড (রজার ফেডেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ) স্পর্শ করবেন তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top