News Flash

  • Home
  • প্রধান খবর
  • Eknath Shinde: শক্তি পরীক্ষায় উত্তীৰ্ণ, মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জয়ী একনাথ শিন্ডে সরকার
Image

Eknath Shinde: শক্তি পরীক্ষায় উত্তীৰ্ণ, মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জয়ী একনাথ শিন্ডে সরকার

মুম্বই, ৪ জুলাই (হি.স.): মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জিতে গেলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জাদু সংখ্যা (ম্যাজিক ফিগার) পেরিয়ে ১৬৪ ভোট পেয়েছে শিন্ডে শিবির। জিততে হলে প্রয়োজন ছিল ১৪৪ জন বিধায়কের সমর্থন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ১৬৪-৯৯ ব্যবধানে আস্থা ভোটে জিতেছেন, ৩ জন সদস্য ভোটদানে বিরত থাকেন। আস্থাভোটের মুখেই উদ্ধব ঠাকরে শিবিরে ফাটল ধরেছে, আস্থাভোটে শিন্ডে সরকারের সমর্থনে এগিয়ে আসেন সন্তোষ বাঙ্গার ও শ্যামসুন্দর শিন্ডে। আস্থাভোটের আগেই শিন্ডে শিবিরে সামিল হন এই দু’জন।

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হত শিন্ডেকে। তার আগে রবিবার স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা এগারোটা নাগাদ আস্থাভোট শুরু হয় মহারাষ্ট্র বিধানসভায়। সহজেই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শিন্ডে সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ১৬৪-৯৯ ব্যবধানে আস্থা ভোটে জিতেছেন, ৩ জন সদস্য ভোটদানে বিরত থাকেন। এদিন আস্থাভোটের ঠিক আগে একনাথ শিন্ডে শিবিরে যোগ দেন বিধায়ক শ্যামসুন্দর শিন্ডে, সন্তোষ বাঙ্গারও একনাথ শিবিরে যোগ দিয়েছেন। সন্তোষ বাঙ্গার রবিবার পর্যন্ত শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরে ছিলেন এবং সোমবার তাঁকে একনাথ শিন্ডে শিবিরে দেখা গিয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top