নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীর ডিসি পাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার পর আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ উপনির্বাচন অতিবাহিত হতে না হতেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীর ডিসি পাড়ায় ২ যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলদের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বোধজং নগর থানার পুলিশের কাছে খবর আসে বণিক্য চৌমুহনী ডিসি পাড়া এলাকায় দুই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে৷ ঘটনার খবর পেয়ে বোধজংনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ ছুটে গিয়ে সেখানে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ মৃতদেহ দুটি দুজন যুবকের৷ তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর৷ মৃতদেহগুলির হাত বাধা অবস্থায় ছিল৷ এখনো পর্যন্ত মৃতদেহগুলির পরিচয় জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দু’একদিন আগেই তাদেরকে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের পদস্থ আধিকারিকরা জানান এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য তাদের কাছে নেই৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ এদিকে ডিসি পাড়ার জঙ্গলে দুটি মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ণ তুলেছেন সাধারণ মানুষ৷ বিশেষ করে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে৷ এর মধ্যেই দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে৷
Dead Body :বণিক্য চৌমুহনী এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















