News Flash

  • Home
  • Uncategorized
  • Dead Body :বণিক্য চৌমুহনী এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধার

Dead Body :বণিক্য চৌমুহনী এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীর ডিসি পাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার পর আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ উপনির্বাচন অতিবাহিত হতে না হতেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীর ডিসি পাড়ায় ২ যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলদের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বোধজং নগর থানার পুলিশের কাছে খবর আসে বণিক্য চৌমুহনী ডিসি পাড়া এলাকায় দুই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে৷ ঘটনার খবর পেয়ে বোধজংনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ ছুটে গিয়ে সেখানে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ মৃতদেহ দুটি দুজন যুবকের৷ তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর৷ মৃতদেহগুলির হাত বাধা অবস্থায় ছিল৷ এখনো পর্যন্ত মৃতদেহগুলির পরিচয় জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দু’একদিন আগেই তাদেরকে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে  মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের পদস্থ আধিকারিকরা জানান এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য তাদের কাছে নেই৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ এদিকে ডিসি পাড়ার জঙ্গলে দুটি মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ণ তুলেছেন সাধারণ মানুষ৷ বিশেষ করে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে৷ এর মধ্যেই দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top