News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bihar :বিহার থেকে গ্রেফতার ৯০ কোটি টাকার মাদক পাচারে পলাতক অভিযুক্ত
Image

Bihar :বিহার থেকে গ্রেফতার ৯০ কোটি টাকার মাদক পাচারে পলাতক অভিযুক্ত

নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : দিল্লি পুলিশের স্পেশাল সেল বিহারের পটনা থেকে ৯০ কোটি টাকার মাদক চোরাচালানে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত অভিযুক্তের নাম সিদ্ধার্থ গান্ধী। ২০১৯ সালের একটি মামলায় পুলিশ অভিযুক্তকে খুঁজছিল। আদালতও অভিযুক্তককে পলাতক ঘোষণা করে।

এ ঘটনায় ইতিমধ্যে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিদ্ধার্থের বাবার ওষুধের বড় ব্যবসা ছিল। ওষুধের ব্যবসা করতে গিয়ে সিদ্ধার্থ কিছু ভুল লোকের সান্নিধ্যে পড়ে এবং পরে সে মাদক ও মাদকের ব্যবসা শুরু করে।
স্পেশাল সেলের ডিসিপি রাজীব রঞ্জন বলেন, ১৫ জানুয়ারি পুলিশ লোকেশ মেহতা এবং সুনীল কুমারকে দিল্লি থেকে মাদকসহ গ্রেফতার করে। এর পরে পুলিশ সতীশ সাহু, নীরজ অরোরা ওরফে সোনাল এবং রাজেশ দত্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রায় ৯০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়।

আদালত বিশাল সিং ফাগনা, সিদ্ধার্থ গান্ধী এবং অশ্বিনী কুমার রতনকে পলাতক ঘোষণা করেছে। পরে পুলিশ ২০২২ সালের মার্চ মাসে বিশাল সিংকেও গ্রেফতার করে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top