News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kailasahar:কৈলাসহর কলেজে ছাত্র পেটানোর ঘটনায় উত্তেজনা
Image

Kailasahar:কৈলাসহর কলেজে ছাত্র পেটানোর ঘটনায় উত্তেজনা

আগরতলা, ২ জুলাই৷৷ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শান্তির পরিবেশ বজায় রাখার দাবিতে শনিবার দুপুরে কৈলাসহরের বাম বিধাায়ক মবস্বর আলীর নেতৃত্বে সাত জনের এক প্রতিনিধি দল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধক্ষ্যের নিকট এক ডেপুটেশন প্রদান করেছেন৷ কলেজের অধক্ষ্য ডঃ পিনাকি পাল কলেজে না থাকায় কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্যের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা৷ 

ডেপুটেশন প্রদান শেষে বিধায়ক মবস্বর আলী বলেন, গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কলেজে পাঠরত উপজাতি ছাত্রদের সাথে কলেজে পাঠরত এবং বহিরাগত এবিভিপির সদস্যদের মধ্যে প্রচন্ড মারধোর এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে৷ এর ফলে কলেজে পাঠরত উপজাতি ছাত্র ছাত্রীরা ভয়ে কলেজে আসতে চাইছে না এবং অনেক উপজাতি ছাত্র ছাত্রীরা কলেজ থেকে ট্রান্সফার নিয়ে যাবার জন্যও তৈরী হচ্ছেন বলে অভিযোগ৷ এই ঘটনায় আজও কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে৷ গত তিন দিন ধরে কলেজে প্রচুর পুলিশ এবং টি.এস.আর বাহিনী মোতায়েন রয়েছে৷ তাই কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করেন তারা৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top