News Flash

  • Home
  • দেশ
  • ভুলবশত ভারতে ঢুকে পড়েছিল ৩ বছরের শিশু, পাকিস্তানের হাতে তুলে দিল বিএসএফ
Image

ভুলবশত ভারতে ঢুকে পড়েছিল ৩ বছরের শিশু, পাকিস্তানের হাতে তুলে দিল বিএসএফ

ফিরোজপুর, ২ জুলাই (হি.স.): ভুলবশত পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল ৩ বছরের একটি শিশু। ওই শিশুকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিএসএফ জানিয়েছে, গত ১ জুলাই পাকিস্তান থেকে ভুলবশত ভারতে ঢুকে পড়েছিল ৩ বছরের একটি শিশু।

ওই শিশুটিকে রাত ৭.১৫ মিনিট নাগাদ নিজেদের হেফাজতে নেন পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্তব্যরত ১৮২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। এরপর রাত ৯.৪৫ মিনিট নাগাদ শিশুটিকে পাকিস্তান রেঞ্জার্সের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ-এর পিআরও জানিয়েছেন, সৌজন্যের বিনিময়ে ওই শিশুটিকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top