News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid 19:ত্রিপুরায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো চার
Image

Covid 19:ত্রিপুরায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো চার

আগরতলা, ১ জুলাই : সারা দেশের সাথে ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো চার জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণের খবর ভীষণ চিন্তায় ফেলেছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১০। কারণ, গত ২৪ ঘণ্টায় এক জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১১ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪২০ জনকে নিয়ে মোট ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে,  রেপিড অ্যান্টিজেনে চার জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ০.৯৩ শতাংশ। সুস্থ হয়েছেন ১ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯০৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৭ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে,  গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় দুই জন এবং সিপাহিজলা ও ঊনকোটি জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top