News Flash

  • Home
  • খেলা
  • Amarpur:অমরপুরে টি-২০ ক্লাব ক্রিকেটে আর.সি.সি-র জয় অব্যাহত
Image

Amarpur:অমরপুরে টি-২০ ক্লাব ক্রিকেটে আর.সি.সি-র জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১ জুলাই।। জয়ের ধারা অব্যাহত আরসিসি-র। প্রথম ম্যাচে গোমতির কাছে হেরে পয়েন্ট খুইয়েছিল। পরবর্তী দুটি ম্যাচে পরপর জয় ছিনিয়ে আরসিসি এই মুহূর্তে টি-টোয়েন্টি লীগে পয়েন্ট তালিকার শীর্ষে। তিন ম্যাচের শেষে দুটি জয়ের সুবাদে প্রাপ্ত পয়েন্ট আট। আজ, শুক্রবার অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট লিগে আরসিসি চার উইকেটের ব্যবধানে বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি-কে পরাজিত করেছে। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে টস জিতে বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে বিশ্বমনি স্পোর্টস সোসাইটি সব কটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অতিরিক্ত খাতে প্রাপ্ত কুড়ি রান-ই চোখে পরার মতো। এছাড়া, প্রাণবল্লভ মোদক ও সুবীর মলসুম দুজনে ১৪ করে রান পায়। আর সি সি-র বোলার রতন জমাতিয়া ও পাপাই দাস তিনটি করে এবং সৌরভ হালদার দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আরসিসি নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যাওয়ার ১৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে কেউ তেমন উল্লেখযোগ্য রান পায়নি। তবে অতিরিক্ত ১৬ রান এবং প্রীতম বর্মনের অপরাজিত ১৫ রান উল্লেখযোগ্য। ভালো বোলিং-এর স্বীকৃতি স্বরূপ বিজয়ী আরসিসি-র রতন জমাতিয়া ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা বৈশ্যমনি স্পোর্টস সোসাইটি বনাম গোমতী প্লে সেন্টার।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top