News Flash

  • Home
  • বিদেশ
  • Covid Infection: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ফের এক লক্ষাধিক, আমেরিকায় একদিনে কোভিডে মৃত্যু ৩২৬ জনের
Image

Covid Infection: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ফের এক লক্ষাধিক, আমেরিকায় একদিনে কোভিডে মৃত্যু ৩২৬ জনের

ওয়াশিংটন, ৩০ জুন (হি.স.): আমেরিকায় দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা একধাক্কায় ফের অনেকটাই বাড়ল, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ৩০০-র ঊর্ধ্বে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,০০,২৫৭ জন। ফলে মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৯,২৩৬,৪৪৯-এ পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩২৬ জন রোগীর। নতুন করে ৩২৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০৪২,২৯১ জনের। সুস্থতার সংখ্যা অবশ্য কম নয়, এযাবৎ মার্কিন মুলুকে সুস্থ হয়েছেন ৮৪,৮১০,৫৫৪ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,৩৮৩,৬০৪-তে পৌঁছেছে। নতুন করে সংক্ৰমণ বৃদ্ধিই যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়।

Releated Posts

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র, প্রকাশ্যে গবেষণাধর্মী প্রতিবেদন

ঢাকা, ২৮ জুন (আইএএনএস): সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং সামাজিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সমতাভিত্তিক ও…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-সেশেলস সম্পর্কের কেন্দ্রে ভারত মহাসাগরের নিরাপত্তা, জলদস্যুতা ও মাদক পাচার রুখতে যৌথ অঙ্গীকার: প্রেসিডেন্ট হারমিনি

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরের নিরাপত্তাই ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি বলে জানালেন সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি।…

ByByNews Desk Jun 28, 2026

ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তুলতে চাই: সেশেলসে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Jun 28, 2026

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top