News Flash

  • Home
  • দেশ
  • Landslide :হিমাচলের মান্ডিতে ভূমিধস, চন্ডীগড়-মানালি হাইওয়ে অবরুদ্ধে হয়ে দুর্ভোগ
Image

Landslide :হিমাচলের মান্ডিতে ভূমিধস, চন্ডীগড়-মানালি হাইওয়ে অবরুদ্ধে হয়ে দুর্ভোগ

মান্ডি, ২৯ জুন (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায়, মান্ডি বাসস্ট্যান্ডের কাছে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি হাইওয়ে। মান্ডি বাসস্ট্যান্ডের কাছে ৪ মাইলে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে মান্ডি থেকে কুল্লু অবধি চন্ডীগড়-মানালি হাইওয়ে। বুধবার সকাল থেকে এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছিল, অবিশ্রান্ত বৃষ্টির জন্য ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে রাস্তায় চার লেনের কাজ চলছে, যার কারণে ভূমিধস হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ট্রাফিক পুনরুদ্ধারের জন্য নিজেদের কর্মী ও যন্ত্রপাতি নিযুক্ত করেছে। শীঘ্রই যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। এদিকে, দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইওয়ের উভয় দিকে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির শিকার হন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top