News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura CM To Resign: রাজ্যসভার সাংসদ পদে ১ জুলাই পদত্যাগ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

Tripura CM To Resign: রাজ্যসভার সাংসদ পদে ১ জুলাই পদত্যাগ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুন (হি. স.) : রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগে আগামী ১ জুলাই দিল্লি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এরপর তিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নেবেন। ৪ জুলাই তাঁর ত্রিপুরায় ফিরে আসার সূচী নির্ধারিত রয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা রাজ্যসভার সাংসদ হওয়ার কারণে এখনো বিধায়ক পদে শপথ নিতে পারেননি। নিয়ম অনুযায়ী, নির্বাচন সমাপ্ত হওয়ার ১৪ দিনের মধ্যে বিধায়ক পদে শপথ নিতে হবে। তাই, তিনি আগামী ১ জুলাই দিল্লি যাচ্ছেন।

নিয়ম মেনে সশরীরে হাজির হয়েই সাংসদ পদ থেকে পদত্যাগ দিতে হবে। তাই, আগামী ১ জুলাই দিল্লি গিয়েয়ে রাজ্যসভার অধ্যক্ষের কাছে পদত্যাগ জমা দেবেন। এরপর তিনি বিজেপির জাতীয় কার্যসমিতির বৈঠকে অংশ নেওয়ার জন্য হায়দ্রাবাদ যাবেন। দুইদিনব্যাপী ওই বৈঠক হায়দ্রাবাদের নোভোটেল এবং এইচএলসিসি কমপ্লেক্সস্থিত কনভেনশন সেন্টারে ২ জুলাই বিকেল চারটা থেকে শুরু হবে।বৈঠকে বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি, প্রদেশ বিজেপি প্রভারীগণ উপস্থিত থাকবেন। 

Releated Posts

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top