News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC :দাবী পুরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি টিএমসির ইন্টার্ন চিকিৎসকদের
Image

TMC :দাবী পুরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি টিএমসির ইন্টার্ন চিকিৎসকদের

আগরতলা, ২৯ জুন৷৷  বুধবার সংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভ উগড়ে দিল বিক্ষোভরত ইন্টার্ন ডাক্তাররা৷  তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে  তাদের দাবিগুলো সম্পর্কে  আগে থেকে কোন কিছু জানানো হয়নি৷ কিন্তু ইন্টার্নশিপে থাকা ডাক্তাররা আন্দোলনে যাওয়ার আগে লিখিত আকারে তাদের কাছে দাবিগুলি তুলে ধরেছিলেন৷ কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ৷ 

এমনকি তাদের কথায় কর্নপাতই করেনি৷ এমনই অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা৷ তারা আরো বলেন, গতকাল বলা হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান না করলেও তেমন কোনো প্রভাব পড়বে না চিকিৎসা পরিষেবায়৷ কিন্তু  ইন্টার্ন চিকিৎসকদের দাবি, তারা শিক্ষানবিস হলেও তাদের উপরও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই নির্ভর করছে৷ ডাক্তারদের মত তারাও সকাল সন্ধ্যা ডিউটি চালিয়ে যাচ্ছেন৷ হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন প্রতিদিন৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সামনে যে কথাটি বলেছেন সেটিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন তারা৷ 

পক্ষকালের উপর সময় ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা৷ দাবি পূরণ না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা৷ 

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top