News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০ জুন আস্থাভোট মহারাষ্ট্রে, রাজ্যের শান্তি কামনায় কামাখ্যা মন্দিরে পূজার্চনা একনাথের
Image

৩০ জুন আস্থাভোট মহারাষ্ট্রে, রাজ্যের শান্তি কামনায় কামাখ্যা মন্দিরে পূজার্চনা একনাথের

মুম্বই ও গুয়াহাটি, ২৯ জুন (হি.স.): মহারাষ্ট্র বিধানসভায় বৃহস্পতিবারই শক্তি পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে বেলা ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অধিবেশনেই উদ্ধবকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে।

তবে আস্থাভোটের আগে উদ্ধবের চিন্তা বাড়িয়েছেন এনসিপি-র দুই বিধায়ক। সূত্রের খবর, দুই বিধায়ক কোভিডে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মহা বিকাশ আঘাড়ি সরকারের বেসুরো বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বে অন্যান্য বিক্ষুব্ধ বিধায়কেরাও আস্থাভোটে অংশ নিতে মুম্বই ফিরে আসবেন। একনাথ শিন্ডে এবং মহারাষ্ট্রের ৪ জন বিক্ষুব্ধ বিধায়ক বুধবার সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বৃহস্পতিবারই মুম্বই যাবেন বলে জানান।

বুধবার সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পূজার্চনা করেছেন একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের ৪ জন বিক্ষুব্ধ বিধায়ক। কামাখ্যা মন্দির ব্যবস্থাপনা কমিটি তাঁদের স্বাগত জানায়। একনাথ শিন্ডে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, মহারাষ্ট্রের শান্তি ও সুখের জন্য প্রার্থনা করতে এসেছি। বৃহস্পতিবার আস্থা ভোটের জন্য মুম্বই যাব এবং সমস্ত প্রক্রিয়া অনুসরণ করব।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top