News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut: হাজিরার জন্য ইডি-র কাছে সময় চাইলেন সঞ্জয় রাউত, আর্জিও মঞ্জুর
Image

Sanjay Raut: হাজিরার জন্য ইডি-র কাছে সময় চাইলেন সঞ্জয় রাউত, আর্জিও মঞ্জুর

মুম্বই, ২৮ জুন (হি.স.): পাত্র চউল জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র মুখোমুখি হলেন না শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর্থিক তছরুপের মামলায় মঙ্গলবার সঞ্জয়কে তলব করেছিল ইডি। কিন্তু, এদিন তিনি ইডি-র দফতরে যাননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয় রাউতের আইনজীবী বিকাশ জানিয়েছেন, “আমরা ইডি-র কাছে রিপোর্ট করার জন্য কিছু সময় চেয়ে একটি আবেদন করেছিলাম এবং তা মঞ্জুর করা হয়েছে। আমরা ইডি-র সামনে নথি উপস্থাপনের জন্য ১৩-১৪ দিনের সময় চেয়েছিলাম।”

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কটের মধ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে ইডি-র তলব নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইডির তলবকে ‘ষড়যন্ত্র’ বলে বর্ণনা করেছেন রাউত নিজেই। পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলার শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৮ জুন, মঙ্গলবার সঞ্জয় রাউতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এদিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top