News Flash

  • Home
  • খেলা
  • Yoga:গান্ধীগ্রামে বিবেক-আনন্দের সৎসঙ্গে যোগাসন প্রতিযোগিতার আয়োজন
Image

Yoga:গান্ধীগ্রামে বিবেক-আনন্দের সৎসঙ্গে যোগাসন প্রতিযোগিতার আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। যোগা প্রতিযোগিতার আয়োজন। ৩০ জুন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হবে যোগাসন প্রতিযোগিতার আসর। অষ্টম বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা যোগা এসোসিয়েশন এবং গান্ধীগ্রামের বিবেক-আনন্দের সৎসঙ্গ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বামুটিয়া আর.ডি ব্লক ভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩০ জুন বেলা এগারোটায় প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতা উপলক্ষে রাজ্যের, যোগাসনের রাজ্য তথা জাতীয় স্তরের স্বর্ণপদক জয়ী নবীন ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদেরকেও উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। উল্লেখ্য, প্রতিযোগিতা উপলক্ষে বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা পরিষদ সদস্য সমরেশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতি শিলা দাস, পশ্চিম ত্রিপুরা জেলা যোগা এসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ, পঞ্চায়েত প্রধান শ্রীমতি অষ্টমী ঘোষ ও শ্রীমতি জানকি বিশ্বাস সহ রমেন্দ্র চন্দ্র রায় চৌধুরী, ব্লকের বিডিও, মন্ডল সভাপতি এবং গান্ধীগ্রাম কমিটির সচিব দেবু ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। বিবেক-আনন্দের সৎসঙ্গের পক্ষ থেকে সচিব অমলেন্দু দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top