News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সন্ত্রাস : কংগ্রেসের সাংসদ প্রতিনিধি দলের রাজ্য সফর, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ, দাবি পূরণে কড়া হুশিয়ারি
Image

ত্রিপুরায় সন্ত্রাস : কংগ্রেসের সাংসদ প্রতিনিধি দলের রাজ্য সফর, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ, দাবি পূরণে কড়া হুশিয়ারি

আগরতলা, ২৭ জুন (হি. স.) : ত্রিপুরায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কারণে পরিস্থিতির হালহকিকত জানতে কংগ্রেসের তিন সাংসদ এসেছেন। লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে ওই সাংসদ দল আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সাথে দেখা করেছেন। তাঁর কাছে একাধিক সন্ত্রাসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য নালিশ জানিয়েছেন তাঁরা।

এরপর জি বি হাসপাতালে চিকিত্সাধীন আহত কংগ্রেস কর্মী এবং পুলিশ কর্মীর স্বাস্থ্যের খোঁজ নেন এবং প্রসেখান থেকে তাঁরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার বাসভবনে চলে যান। গতকাল কংগ্রেস-বিজেপির মধ্যে সংঘর্ষে আঘাত পেয়েছিলেন বীরজিত বাবু। আজ কংগ্রেসের সাংসদ দল তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি উপনির্বাচনে একটি আসনে জয়ী হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানান। ওই সময় তাঁদের সাথে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণও ছিলেন।  

এদিন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ গৌরব গগৈ এবং সাংসদ ড. নাসির হুসেইন আগরতলা বিমান বন্দর থেকে সোজা সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সাথে দেখা করতে চলে যান। তাঁদের সাথে ছিলেন কংগ্রেসের ত্রিপুরা প্রভারী ডা: অজয় কুমার এবং সাধারণ সম্পাদিকা জারিটা। মুখ্যমন্ত্রীর সাথে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তাঁরা।

এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, উপনির্বাচনের পর ত্রিপুরায় লাগাতর সন্ত্রাস চলছে। খোয়াই, বিলোনিয়া, কৈলাসহর সহ বিভিন্ন জায়গায় কংগ্রেসের পার্টি অফিসে হামলা হয়েছে। সার্বিক বিষয়ের বিবরণ আজ মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।তাঁর দাবি, ত্রিপুরায় শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, সন্ত্রাস দমনের পাশে আহত কংগ্রেস কর্মীদের সুচিকিত্সা এবং আক্রান্তদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। ত্রিপুরা সরকার ওই দাবি মেনে না নিলে কংগ্রেস আন্দোলন আরও তীব্রতর করবে। কারণ, ত্রিপুরায় কংগ্রেস নতুন করে সবশক্তি দিয়ে লড়াই শুরু করবে, বলেন তিনি। 

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top