News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rainfall : ২৯ জুন অবধি ১০ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা; বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
Image

Heavy Rainfall : ২৯ জুন অবধি ১০ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা; বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): আগামী ২৯ জুন অবধি পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ২৯ জুন অবধি গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাটের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওডিশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দেশের মোট ১০টি রাজ্যে বর্ষণের পূর্বাভাস জারি করেছে আইএমডি।

বিগত কয়েকদিনের মতো ২৮ ও ২৯ জুনও ওডিশার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূবালি হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ জুন অবধি হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মধ্যপ্রদেশের বিদর্ভ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top