News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Hailakandi:বঙাইগাঁওয়ে ৬.২৭ কোটি, যোরহাটে তিন কোটি, হাইলাকান্দিতে ৭১ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়ে নষ্ট করেছে পুলিশ
Image

Hailakandi:বঙাইগাঁওয়ে ৬.২৭ কোটি, যোরহাটে তিন কোটি, হাইলাকান্দিতে ৭১ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়ে নষ্ট করেছে পুলিশ

বঙাইগাঁও, হাইলাকান্দি (অসম), ২৬ জুন (হি.স.) : বিশ্ব মাদক বিরোধী দিবসের সঙ্গে সংগতি রেখে আজ রাজ্যের বিভিন্ন জেলায় ইতোপূর্বে বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্য জ্বালিয়ে নষ্ট করেছে সংশ্লিষ্ট জেলা পুলিশ। এদিন বঙাইগাঁওয়ে প্ৰায় ৬.২৭ কোটি টাকা, যোরহাটে প্রায় তিন কোটি টাকা এবং হাইলাকান্দিতে প্রায় সাত লক্ষ টাকা মূল্যের ড্ৰাগস নষ্ট করা হয়েছে। আদালতের নির্দেশ সাপেক্ষে নেশাদ্রব্যগুলি নষ্ট করা হয়েছে বলে সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে জানা গেছে।

গত কয়েক মাসে বঙাইগাঁও জেলার বিভিন্ন এলাকায় ড্ৰাগছ বিরোধী অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছিল নষ্ট করা মাদকদ্রব্যগুলি। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসের সঙ্গে সংগতি রেখে বাজেয়াপ্তকৃত বিভিন্ন ধরনের প্ৰায় ৬.২৭ কোটি টাকা মূল্যের ড্ৰাগস পুড়িয়ে নষ্ট করেছে বঙাইগাঁও পুলিশ। ড্ৰাগস দাহন কর্মসূচি বীরঝড়া চা বাগানে পালন করা হয়েছে।

এদিকে প্রায় ৭১ লক্ষ টাকার নেশদ্রব্য নষ্ট করেছে হাইলাকান্দি পুলিশও। আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবসে হাইলাকান্দির কুচিলায় অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে প্ৰায় ৮০ গ্ৰাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, বিপুল সংখ্যার ইয়াবা ট্যাবলেট এবং কফ সিরাপ নষ্ট করা হয়েছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী।

অন্যদিকে আজ আন্তৰ্জাতিক মাদক বিরোধী দিবসের দিন যোরহাটেও অনুরূপভাবে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য পুড়িয়ে নষ্ট করেছে পুলিশ। পুলিবর থানাধীন প্রত্যন্ত এক মাঠে যে সব নেশাদ্রব্য দাহ করা হয়েছে এগুলির মধ্যে ছিল হেরোইন, ভাং, সিমপ্লেক্স কফ সিরাপ ইত্যাদি। ড্ৰাগস দাহন কাৰ্যসূচিতে অন্য পুলিশ অফিসারের সঙ্গে ছিলেন যোরহাটের পুলিশ সুপার ড. মোহনলাল মিনা।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top