News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sudip :ত্রিপুরায় সন্ত্রাস মোকাবিলায় দিশা নির্ধারণে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে চাইছে কংগ্রেস : সুদীপ
Image

Sudip :ত্রিপুরায় সন্ত্রাস মোকাবিলায় দিশা নির্ধারণে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে চাইছে কংগ্রেস : সুদীপ

আগরতলা, ২৬ জুন (হি. স.) : ত্রিপুরায় সন্ত্রাস মোকাবিলায় দিশা নির্ধারণে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে চাইছে কংগ্রেস। নির্বাচনী কৌশল নয়, শুধুই সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের সাথে বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের জয়ী প্রার্থী সুদীপ রায় বর্মণ। তাঁর দাবি, ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে একজোট হতেই হবে।

আজ সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু বলেন, ত্রিপুরায় এক দলীয় শাসন কায়েম হয়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। ফলে, এই পরিস্থিতি মোকাবিলায় পথ খুঁজে বের করতে হবে। তাঁর দাবি, উপনির্বাচনে ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে রিগিং না হলে ফলাফল কংগ্রেস পক্ষে যাওয়া নিশ্চিত ছিল।তাঁর বক্তব্য, সন্ত্রাস ইস্যুতে খুব শীঘ্রই সমস্ত বিরোধীদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওই পরিস্থিতি মোকাবিলায় দিশা নির্ধারণে বৈঠক করতে হবে। সকলে সম্মিলিতভাবে গণতন্ত্র বাঁচাতে হবে, আবেদন রাখেন তিনি।

Releated Posts

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top