News Flash

  • Home
  • খেলা
  • Ranji Champion :এ নিয়ে ৫ বার, রঞ্জি চ্যাম্পিয়ান এম.পি, ম্যাচের সেরা শুভম, রানার্স মুম্বাই
Image

Ranji Champion :এ নিয়ে ৫ বার, রঞ্জি চ্যাম্পিয়ান এম.পি, ম্যাচের সেরা শুভম, রানার্স মুম্বাই

বেঙ্গালুরু, কর্ণাটক, ২৬ জুন।। রঞ্জি চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রদেশ। প্রত্যাশিত খেতাব জয়। পাঁচ দিবসীয় ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষেই ট্রফি ক্রমশঃ এম.পি মুখী হেলে পড়ে ছিল। কার্যত, তাই হলো। তবে শেষ দিনে মধ্যপ্রদেশ সরাসরি জয়ের বোনাস পেলো। মরন কামড়ের মতো মুম্বাই চ্যালেঞ্জ ছুঁড়ে ছিল। কিন্তু হিমাংশু শুভমের পর রজত পাতিদারের দায়িত্বপূর্ণ ব্যাটিং-এর দৌলতে মধ্যপ্রদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে সরাসরি জয় পেয়েছে। এই জয়ের সুবাদে এবারকার রঞ্জি ট্রফি মধ্যপ্রদেশ জিতে নিয়েছে। মধ্যপ্রদেশের পক্ষে এটি পঞ্চম বারের রঞ্জি ট্রফি জয়। ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত মনে হয়েছিল ম্যাচটা ড্র-তে নিষ্পত্তি হবে এবং প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মধ্যপ্রদেশ পেয়ে যাবে চ্যাম্পিয়নের খেতাব। কিন্তু শেষদিন, রবিবার মুম্বাই ঝুঁকি নিয়ে মধ্যপ্রদেশের সামনে ১০৮ রানের একটা টার্গেট রেখে চ্যালেঞ্জ ছুড়তে সক্ষম হয়েছিল। ২২ জুন, ম্যাচ শুরুর দিনে মুম্বাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। টেস্ট ম্যাচে মুম্বাইয়ের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৭৪ রানের জবাবে মধ্যপ্রদেশ ৩টি শতরান ও একটি অর্ধশত রানে সমৃদ্ধ ৫৩৬ রানের ইনিংস গড়ে ১৬২ রানে লিড পায়। মুম্বাই দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান সংগ্রহ করলে মধ্যপ্রদেশের সামনে জয়ের জন্য ১০৮ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। অবশেষে ২৯.৫ ওভার খেলে মধ্যপ্রদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মুম্বাই দলের সরফরাজ খানের ১৩৪ রানের পর মধ্যপ্রদেশের যশ দুবের ১৩৩ রান, শুভম শর্মার ১১৬ রান এবং রজত পাতিদারের ১২২ রান উল্লেখযোগ্য। সর্বোপরি দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ শুভম শর্মা পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top