News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi :সন্ত্রাসবাদ, পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং গণতন্ত্র ইত্যাদি নিয়ে জি-৭-এ আলোচনা হবে: প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi :সন্ত্রাসবাদ, পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং গণতন্ত্র ইত্যাদি নিয়ে জি-৭-এ আলোচনা হবে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুন ( হি. স.) : জি-৭ শীর্ষ সম্মেলনে পরিবেশ, শক্তি, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সন্ত্রাসবাদ, লিঙ্গ সমতা এবং গণতন্ত্রের মত সমসাময়িক বিষয়গুলির উপর মতামত বিনিময় হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও দেখা করতে আগ্রহী বলে জানান তিনি।

জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) তিন দিনের (২৬-২৮) সফরে যাওয়ার আগে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি আমন্ত্রণে জার্মান প্রেসিডেন্সির অধীনে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। জার্মান চ্যান্সেলরের সঙ্গেও তিনি দেখা করবেন। গত মাসে ভারত-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের পরে চ্যান্সেলর স্কোলজের সঙ্গে ফের দেখা করা আনন্দের হবে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রয়াসে জার্মানি আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার মত অন্যান্য গণতন্ত্রকেও জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি অধিবেশন চলাকালীন পরিবেশ, জ্বালানি, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সন্ত্রাসবিরোধী, লিঙ্গ সমতা এবং গণতন্ত্রের মতো সাময়িক ইস্যুতে জি-৭ ভুক্ত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে মতবিনিময় করবেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top