News Flash

  • Home
  • খেলা
  • chess :চেস অলিম্পিয়াডকে সামনে রেখে রাজ্য স্কুল রেটিং দাবা ১০ জুলাই
Image

chess :চেস অলিম্পিয়াডকে সামনে রেখে রাজ্য স্কুল রেটিং দাবা ১০ জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। স্থগিত হওয়া রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হবে ১০ জুলাই। চলবে ১১ জুলাই পর্যন্ত। রাজ্য দাবা সংস্থার সচিব দীপক সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো ১৯ জুন থেকে। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য স্থগিত রাখা হয়েছিল আসর। এরপরই ঘোষনা হয়েছিলো ১০-‌১১ জুলাই হবে আসর। ঘোষনার পরই সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় আপর্তি জানাতে থাকেন অভিভাবকরা। এনিয়ে রাজ্য সংস্থার কর্তাদের সঙ্গে হয় সভা অভিভাবকদের। বিশেষ করে সমস্যা দেখা দেয় অনূর্ধ্ব-‌১৭ এবং ১৯ জাতীয় আসরে অংশ নেওয়া দাবাড়ুদের। কিন্তু ফেডারেশনের যে নির্দেশ তাতে ১৫ জুলাই এর মধ্যে আসর শেষ করে বিজয়ীদের নাম পাঠাতেই হবে। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার কর্তারা ওই দিনটি বেছে নেন। প্রসঙ্গত:‌৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে-‌ মোট ৬ জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।  ‌‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top