News Flash

  • Home
  • বিদেশ
  • Covid Infection: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১.০২-লক্ষাধিক, আমেরিকায় একদিনে কোভিডে মৃত্যু ২৩৭ জনের
Image

Covid Infection: সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১.০২-লক্ষাধিক, আমেরিকায় একদিনে কোভিডে মৃত্যু ২৩৭ জনের

ওয়াশিংটন, ২৫ জুন (হি.স.): আমেরিকায় দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়ল, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ২০০-র ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,০২,৯১৬ জন। ফলে মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৮,৭০৮,৭০৩-এ পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৩৭ জন রোগীর। নতুন করে ২৩৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০৪০,৬৪১ জনের। সুস্থতার সংখ্যা অবশ্য কম নয়, এযাবৎ মার্কিন মুলুকে সুস্থ হয়েছেন ৮৪,৩৫২,৪২৭ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,৩১৫,৬৩৫-তে পৌঁছেছে। নতুন করে সংক্ৰমণ বৃদ্ধিই চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top