News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Amarpur :রাস্তা সংস্কারের দাবিতে অমরপুরে অবরোধ
Image

Amarpur :রাস্তা সংস্কারের দাবিতে অমরপুরে অবরোধ

অমরপুর, ২৪ জুন : রাস্তা সংস্কারের দাবিতে অমরপুরে পথ অবরোধ করলেন প্রমীলারা। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর বাজার থেকে সর্বং যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই এলাকাবাসী স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। রাস্তা সংস্কারের আশ্বাসবাণী শুনানো হলেও কার্যক্ষেত্রে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো ঝুঁকিপূর্ণ। কোমলমতি ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে শিক্ষাঙ্গনে যেতে পারছে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে কষ্টের সম্মুখীন হচ্ছেন। এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা প্রসূতি মাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এলাকায় কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দমকল বাহিনীর পর্যন্ত এলাকায় পৌঁছতে পারবে না।

এলাকাবাসীর এই জটিল সমস্যা সম্পর্কে প্রশাসনকে এবং স্থানীয় নেতৃবৃন্দকে বারবার অবগত করা সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলাকার প্রমিলা বাহিনী বীরগঞ্জ খেয়াঘাট এলাকায় শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন। অবরোধের ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে পড়ে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ছুটে এসে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করে। কিন্তু অবরোধকারীরা কোন অবস্থাতেই রাজি হয়নি। শেষ পর্যন্ত অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে এসে প্রতিশ্রুতি দেন আগামীকাল থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।তিনি এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান, রাস্তা সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা দিয়ে রাস্তাটি পুরোপুরি সংস্কার করা যাবে না বলেই সংস্কারের কাজ বিলম্বিত হচ্ছিল। এলাকাবাসী ক্ষুব্দ হয়ে রাস্তা অবরোধ করা জরুরী ভিত্তিতে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধকারী প্রমিলা বাহিনী আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top