News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় আক্রান্ত পুলিশ কর্মীর খোঁজ নিলেন বিরোধী দলনেতা
Image

ত্রিপুরায় উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় আক্রান্ত পুলিশ কর্মীর খোঁজ নিলেন বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত পুলিশকর্মীকে দেখতে জি বই হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি শাসক দল এবং ত্রিপুরা সরকারকে নিশানা করে বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই সন্ত্রাসের পথে হেঁটেছে বিজেপি।

প্রসঙ্গত, রাজধানী আগরতলায় কুঞ্জবন এলাকায় বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাপ্রাপ্ত এবং ছুরিকাহত হয়ে ছিলেন ত্রিপুরা পুলিশের কর্মী সমীর সাহা। তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোট দিতে গিয়ে পুলিশকর্মী ছুরিকাহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা মানিক সরকার সেই সুযোগে শুক্রবার জিবি হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মী সমীর সাহাকে দেখে আসেন।

এদিন জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা মানিক সরকার এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শাসক দল বিজেপি পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই এ ধরনের সন্ত্রাস চালিয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় যেভাবে নগ্নভাবে সন্ত্রাস চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।বিরোধী দলনেতা এদিন নানাভাবে আক্রান্ত আরো বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং তাঁদের বাড়ি ঘরে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। 

Releated Posts

ডিজিপির মৃত্যুরহস্যে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিধায়ক বিরজিৎ সিনহার

কৈলাসহর, ২৩ জুলাই : ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার সরব হলেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

পাইলটের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ডিজিসিএ-কে নোটিশ ত্রিপুরা মানবাধিকার কমিশনের

আগরতলা, ২৩ জুলাই: আগরতলার এক পাইলটের দায়ের করা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ডিরেক্টর জেনারেল…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top