News Flash

  • Home
  • খেলা
  • উইম্বলডনে পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই জোকোভিচ, দ্বিতীয় নাদাল
Image

উইম্বলডনে পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই জোকোভিচ, দ্বিতীয় নাদাল

লন্ডন, ২১ জুন (হি.স.): উইম্বলডনে পুরুষ সিঙ্গলসে যা প্রত্যাশিতভাবে শীর্ষ বাছাই হিসাবেই খেলতে নামছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় বাছাই হয়েছেন রাফায়েল নাদাল। দু’জনে দুই অর্ধে রয়েছেন। তাই কোনও ভাবেই ফাইনালের আগে দুই তারকার দেখা হবে না।

কোভিড প্রতিষেধক না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরে যান নাদালের কাছে। গ্র্যান্ড স্ল্যাম জেতার লড়াইয়ে নাদালের থেকে পিছিয়ে পড়েছেন তিনি। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে তিনি যে মরিয়া থাকবেন তা বলাই বাহুল্য। জোকোভিচ প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না। সোমবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন। গত তিন বার এই প্রতিযোগিতায় জিতেছেন। মাঝে ২০২০ সালে কোভিডের কারণে এই প্রতিযোগিতা হয়নি। ফলে টানা ২১টি ম্যাচ জিতে এ বারের উইম্বলডন খেলতে নামছেন জোকোভিচ। এই প্রতিযোগিতায় সাত বার ফাইনালে উঠে ছ’বারই জিতেছেন।

প্রস্তুতি থেমে নেই নাদালেরও। উইম্বলডনে খেলতে পারবেন কি না, সেটা নিয়েই এক সময় আশঙ্কা তৈরি হয়েছিল। সব ধন্দ কাটিয়ে সোমবারই লন্ডনে পৌঁছে গিয়েছেন নাদাল। এক দিনও সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন। নাদালের সাপোর্ট স্টাফরা প্রত্যেকেই তাঁর সঙ্গে এসেছেন। গ্রিগর দিমিত্রভের সঙ্গে অনুশীলন করেছেন নাদাল। ২০০৮ এবং ২০১০ সালে উইম্বলডন জিতেছেন। ঘাসের কোর্ট খুব পছন্দের, এমন দাবি কোনও দিন করেননি নাদাল। তবে টেনিসজীবনকে বিদায় জানানোর আগে অন্তত এক বার যে এই ট্রফি জিততে মরিয়া থাকবেন, এটা বলেই দেওয়া যায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top