News Flash

  • Home
  • দিনের খবর
  • Sonia Gandhi :হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী
Image

Sonia Gandhi :হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আটদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধেয় টুইট করে এই খবর জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ।

রাজস্থানের চিন্তন শিবির থেকে ফিরেই জুন মাসের শুরুতে করোনা আক্রান্ত হন সোনিয়া গান্ধী। ছিলেন হোম আইসোলেশনে। পরে ১২ জুন তাঁকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভরতি করতে হয়। করোনা ছাড়াও আরও নানান সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। ফাঙ্গাল সংক্রমণে কাবু হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল তাঁর। গত তিনদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

তিনদিনের মাথায় চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেলেন কংগ্রেস সভানেত্রী। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে তাঁকে, জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শারীরিক অসুস্থতা কারণে ইডির দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। আগামী ২৩ তারিখ ফের ইডির দফতরে তাঁকে ডাকা হয়েছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ, তাঁকে এখন বিশ্রাম নিতে হবে। ফলে নির্দিষ্ট তারিখে তিনি ইডির দফতরে হাজিরা দেন কিনা সেটাই দেখার।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top