News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে ভারত বনধের মিশ্র প্রভাব, সমস্ত বড় শহর ও স্টেশনে নিরাপত্তা বাহিনী মোতায়েন
Image

বিহারে ভারত বনধের মিশ্র প্রভাব, সমস্ত বড় শহর ও স্টেশনে নিরাপত্তা বাহিনী মোতায়েন

পাটনা, ২০ জুন ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে সোমবার ভারত বনধের মিশ্র প্রভাব ছিল বিহারে। এদিন সকাল ৯টা পর্যন্ত পটনা জংশন সহ সমস্ত স্টেশন এবং শহরের প্রধান মোড়ে বিহার পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

সকাল থেকেই দ্বারভাঙ্গা, বৈশালী, মুজাফফরপুর, মতিহারি, গোপালগঞ্জ বেত্তিয়া, মধুবনি, বিহারশরিফ, নওয়াদা, গয়া প্রভৃতি শহরে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরা জংশন রেলস্টেশন ছিল নীরব। পূর্ণিয়ায় বাস চলছে, কলেজ খোলা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিহারে ৩৫০টি ট্রেন বাতিল করা হয়েছে। ২০টি জেলায় ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। পাটনায় সব বেসরকারি স্কুল বন্ধ। অন্যান্য জেলায়ও স্কুলে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে। ১১টি জেলার বিজেপি অফিসের নিরাপত্তা সস্ত্র সীমা বলকে মোতায়ন করা হয়েছে। আন্দোলন চলাকালীন সবচেয়ে ক্ষতিগ্রস্থ ভোজপুর জেলার সমস্ত প্রধান স্টেশন এবং স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top