News Flash

Image

Yoga Mahotsav : উত্তর জেলায় যোগা মহোৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  ‘যোগা ফর হিউমিনিটি’  থিমকে সামনে রেখে সারা দেশের সাথে সংগতি রেখে অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস ২০২৩উপলক্ষে যোগা মহোৎসব পালন করছে  উত্তর ত্রিপুরা নেহরু  যুব কেন্দ্র জেলার প্রতিটি ব্লক স্তরে৷ আগামী ২০ জুন প্রতিটি ব্লকে  ব্লক ভিত্তিক যোগা  মহোৎসব পালিত হবে বিভিন্ন সামাজিক সংস্থার ব্যবস্থাপনায়৷ এছাড়া ২১ জুন  সকাল ছয় ঘটিকায় জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্মনগর রেল স্টেশন প্রাঙ্গণে৷ উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্র ও রেলওয় প্রটেকশন ফোর্স  ধর্মনগর এর যৌথ উদ্যোগে এবং  প্রজাপিতা ব্রহ্মাকুমারী  ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার সহযোগিতায়৷ এই যোগা দিবস কার্যক্রমে ধর্মনগর শহর এলাকার প্রতিটি সুকল, এন  এস এস  ইউনিট, যোগা সুকল , বিভিন্ন সামাজিক সংস্থা অংশগ্রহণ করবে৷  তার জন্য চলছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ এছাড়াও এই দিনটিকে সফলতার সাথে  উদযাপন করার জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য নেহরু যুব কেন্দ্র  উত্তর ত্রিপুরার  পক্ষ থেকে আহববান করা হচ্ছে৷

Releated Posts

আদিবাসী কর্পোরেশন কেলেঙ্কারি: মন্ত্রী নাগেন্দ্রের পদত্যাগ দাবি করল কর্ণাটক বিজেপি

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশনের কথিত আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যের মন্ত্রী বি.…

ByByNews Desk Aug 13, 2026

রাঁচিতে বিধানসভা ঘেরাও ঘিরে হিংসা: ৬০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): গত ১০ আগস্ট রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে হিংসা ও অশান্তির অভিযোগে ৬০০…

ByByNews Desk Aug 13, 2026

দিল্লিতে ‘গ্যাংল্যান্ড’ গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার, এনসিআরে তোলাবাজির ছক বানচাল

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের স্পেশাল সেল সদ্য গড়ে ওঠা মথুরাভিত্তিক অপরাধী সংগঠন ‘গ্যাংল্যান্ড’-এর তিন সদস্যকে গ্রেফতার…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top