News Flash

Image

Churaibari : চুরাইবাড়িতে অটো থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  সন্দেহের নজরে চুরাইবাড়ি থানার পুলিশ৷ অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে কোটি কোটি টাকার গাঁজা আটক করছে, কিন্তু ব্যর্থ ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশ৷ সুত্রে প্রকাশ, ৬ জন যাত্রী সহ টিআর ০৫-২৩৪৭ নাম্বারের একটি যাত্রীবাহী অটো আটক করা হয় দুপুর ১ নাগাদ৷ যাত্রীবাহী অটোতে আনুমানিক ৭০ কেজি গাঁজা পাওয়া গেছে বলে খবর৷ যাত্রীরাই গাঁজার মালিক এমন খবর আসছে৷ দুপুর থেকে রাত সাড়ে নয়টা অবধি তাদের থানায় আটকে রাখা হয়েছে৷ কিন্তু এফ আই আর নেওয়া হয়নি বলে সুত্রের খবর৷এফ আই আর না হওয়ার কি কারণ? এবিষয়ে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি আমতা আমতা করে বলেন হ্যাঁ ধরা হইছে ৬০ না ৭০ কেজি তিনি তা বলতে পারছেন না৷ অটোর প্যাসেঞ্জারদের নিয়ে নাকি পুলিশ সমস্যায় পড়েছে৷ প্রশ্ণ হচ্ছে এতোটা সময় পরে ও ৬০-৭০ কেজী গাঁজার জন্য পুলিশ কেন এফ আই আর নিলো না৷ এফ আই আর হয়েছে কিনা তার কোন সঠিক উত্তর দিতে পারেননি থানার ওসি৷ বললেন আমরা দেখছি৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top