News Flash

  • Home
  • দিনের খবর
  • Baramura : বড়মুড়ায় চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়ল বিশালাকার গাছ, গুরুতর আহত চারজন
Image

Baramura : বড়মুড়ায় চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়ল বিশালাকার গাছ, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে গাড়ির উপর বিশালাকার গাছ ভেঙ্গে  দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন চারজন৷ ঘটনা রবিবার৷ ঘটনার পর  দেড় ঘন্টা যাবৎ স্তব্ধ ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ণ এলাকায়৷জানা গেছে, টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে ছোট আকারের ধবসপড়ে৷ ফলে জাতীয় সড়কের পাশে থাকা গাছগুলি কিছুতেই মাটিকে আটকে রাখতে না পারায় প্রতিনিয়ত ছোট বড় গাছ ভেঙ্গে জাতীয় সড়কে পড়ছে৷ রবিবারও তার ব্যাতিক্রম হয়নি টিআর ০১ এইচ ২২৫৪ নম্বরের গাড়ি  ৩ জন যাত্রী নিয়ে বাবুল সিনহা আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল৷ তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ণ আসার পথে গাড়িটির উপর বিশাল আকারের একটি গাছ ভেঙ্গে পড়ে৷ গাড়িতে থাকা গাড়ির চালক এবং ৩ জন যাত্রী আহত হয়৷ এদিকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে এই দুর্ঘটনার ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশে থাকা শত শত গাড়ি আটকা পড়ে৷ আটকে পড়ে যায় একটি রোগী নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্স গাড়িও৷এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ জাতীয় সড়কের দুই পাশে শত শত দূরপাল্লার যাত্রী বোঝাই গাড়ি আটকে পড়ে যাওয়াতে বৃষ্টির সময় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে৷

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top