News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suicide : ফারাক্কায় কর্মরত অবস্থায় আত্মঘাতী সিআইএসএফ জওয়ান, চাঞ্চল্য এনটিপিসি প্লান্টে
Image

Suicide : ফারাক্কায় কর্মরত অবস্থায় আত্মঘাতী সিআইএসএফ জওয়ান, চাঞ্চল্য এনটিপিসি প্লান্টে

মুর্শিদাবাদ, ১৯ জুন (হি.স.): মুর্শিদাবাদের ফারাক্কায় কর্মরত অবস্থায় আত্মঘাতী হলেন একজন সিআইএসএফ জওয়ান। ওই জওয়ানের নাম-রামকুমার সিং(৪৮)। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ-এর কনস্টেবল হিসেবে কাজ করতেন। সর্বশেষ মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্লান্টে কর্মরত ছিলেন। সেখানেই রবিবার ভোররাতে তিনি আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। নিজেরই সার্ভিস রিভলভার দিয়ে ওই জওয়ান আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ওই জওয়ান এনটিপিসি পাওয়ার প্লান্টে নিজের ডিউটি করছিলেন। ভোররাতে প্লান্টের ভেতরেই তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এমন চরম পদক্ষেপ নিলেন ওই জওয়ান তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

এসআইআর নিয়ে সি ডব্লিউসি-র দাবিতে ফের সরব চিদম্বরম, বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহালের দাবি

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সি ডব্লিউসি)-র তোলা…

ByByNews Desk Sep 30, 2026

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top